কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, নির্বাচনের সাথে গণতন্ত্রের কোন সম্পর্ক নেই। নির্বাচন হচ্ছে গনতন্ত্রের চর্চা। সেই চর্চার জন্য সরকার নির্বাচন করতে হয়। যখন জনগণের ইচ্ছা অভিপ্রায় ঘটে, তারা যখন জানে কী ধরনের রাষ্ট্র তারা কায়েম করতে চায়। রাষ্ট্র গঠনের ব্যাপারটা সাংস্কৃতিক লড়াইয়ের সাথে জড়িত।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগারে জুলাই গণঅভ্যুত্থানের পথ শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমি বারবার বলেছি গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের বিদ্যমান ফ্যাসিবাদী সংবিধানের অধীনে নেয়া যাবে না। কিন্তু এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে। যারা ক্ষমতায় এসেছেন তাদের একটাই কাজ, তা হচ্ছে জনগণের অভিপ্রায়কে লিখিত রুপ দেয়া।
পাঠ-চিন্তা আয়োজিত এই আলোচনা সভা শেষে উপস্থিত দর্শক শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দেন আলোচক।
