অমিত শাহর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

 


ভারতের ঝাড়খন্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার দলের পক্ষে এ বিবৃতি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি অমিত শাহর বক্তব্যের প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।


রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে ওই হুমকি দিয়েছিলেন।

Post a Comment

Previous Post Next Post