হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা


 

মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সাধারণ সম্পাদক করে হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে।  


শনিবার (২১ সেপ্টেম্বর) বাদ জোহর জামিয়া মাদানিয়া বারিধারায় আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশের খাস কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।


এই বৈঠকে মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মাওলানা মামুনুল হককে সাধারণ সম্পাদক করে হেফাজতের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. কর্তৃক ঘোষিত হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি পুনর্বহাল করা হয়।


অনুষ্ঠানে জানানো হয়, পরামর্শ সাপেক্ষে কমিটি সংযোজন এবং বিয়োজন করা হবে।


বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমীর আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, আল্লামা জসিম উদ্দীন, আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, আল্লামা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, ড. আহমাদ আব্দুল কাদের, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হারুন ইজহার, মাওলানা মীর ইদরিস, মুফতী সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, অর্থ সম্পাদক মুফতী মুনির হুসাইন কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।


Post a Comment

Previous Post Next Post