শান্ত-মুমিনুলের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ


ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প কিছু নেই টাইগারদের সামনে। কিন্তু প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে শুরু ধাক্কা সামলে মুমিনুল ও শান্তর ব্যাটে এগোচ্ছে টাইগাররা।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান। মুমিনুল হক ১৬ রান এবং শান্ত ২৮ রানে ব্যাট করছেন।


শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান। কিন্তু সাদমান ২০ রান করে ফেললেও, ২৪ বল খেলে রান তুলতে পারেনি জাকির। নবম ওভারে আকাশ দ্বীপের বলে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার।


এদিন সাদমানকে সঙ্গ দিতে তিনে ব্যাট করতে আসেন মুমিনুল হক। কিন্তু ইনিংস বড় করতে পারেননি সাদমান। ১৩তম ওভারে এই ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আকাশ। ২৪ রান করেন তিনি। এতে দলীয় ৩৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।


এরপর অভিজ্ঞ মুমিনুলকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন শান্ত। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।





1 Comments

Previous Post Next Post