Bangladesh: দিতে হবে ৫ লাখ নইলে জবাই করব, পরিবর্তনের বাংলাদেশে হুমকির মুখে পুজো

 Bangladesh: বাংলাদেশের ডিজিপি জানিয়েছেন এবার পুজোয় ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সোমবার দুর্গাপুজোর নিরাপত্তা নিয়ে আইজি ময়মুল ইসলাম বলেন, দুর্গাপূজোয় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। 

শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে একাধিক জায়গায় সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে। আক্রান্ত হয়েছে সংখ্যালঘুদের ধর্মীয়স্থান। এনিয়ে সেখানকার হিন্দুরা বিক্ষোভ দেখিয়েছেন। এবার দুর্গাপুজো কমিটিগুলিকেও হুমকি দেওয়া হচ্ছে। খুলনায় এক পুজো কমিটির কাছে এল এক উড়ো চিঠি। সেখানে বলা হয়েছে পুজো করতে গেলে ৫ লাখ টাকা দিতে হবে। নইল কচুকাটা করা হবে।


এবার পুজোয় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। দেশের নেতারা সম্প্রীতির কথা বলছেন। তার পরেও থামছে না হুমকি। কোথাও কোথাও মূর্তি ভাঙাও হয়েছে। এরকম এক পরিস্থিতিতে খুলনার ওই পুজো কমিটিকে উড়ো চিঠি লিখে বলা হয়েছে, দুর্গাপুজো করতে গেলে প্রতিটি মন্দির কর্তৃপক্ষকে ৫ লক্ষ টাকা করে দিতে হবে। এক সপ্তাহের ওই টাকা তৈরি রাখতে হবে। কালিনগর বাজারে যেখানে বলব সেখানে টাকা নিয়ে যাবি। প্রশাসন বা সাংবাদিকদের বললে কচুকাটা করব। তোদের পরিবারও রেহাই পাবে না। প্রশাসন, সেনাবাহিনী সব আমাদের কেনা। কোনও চালাকি করবি না। টাকা না পেলে কেটে টুকরো টুকরো করব।




Post a Comment

Previous Post Next Post