কলকাতা: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে চাপের মুখে সেঞ্চুরি। দলকে বিপদসীমা অতিক্রম করিয়েছিলেন ব্যাট হাতে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে টাইগারদের সাড়ে তিনদিনেই খেল খতম করিয়ে দিয়েছিলেন অশ্বিন।
৩৮ বছরের এই ভারতীয় ক্রিকেটার এখনও দলের পরিত্রাতা। সেই অশ্বিন প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়কের বিরাট মন্তব্য। ভারতীয় অলরাউন্ডারকে সর্বকালের সেরা একজন বলে চিহ্নিত করলেন দাদা।
